www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সত্যটাকে আড়াল করে

সত্যটাকে আড়াল করে
সাইয়িদ রফিকুল হক

সত্যটাকে আড়াল করে
মিথ্যা ধরে বাঁচিস,
বর্ণচোরা হয়েও তোরা
আজও বেঁচে আছিস!

খুঁটির জোরে দেশের মুখটা
করিস তোরা কালো,
তবু শুনি, তোরাই নাকি
দেশের বিরাট আলো!

পাকসেনাদের দোসর হয়ে
ছিলি তাদের দালাল,
তোরাই এখন দেশের বুকে
নষ্ট বাপের আলাল!

পরের খেয়ে পরের স্বার্থে
আছিস লেগে কাজে,
দলপাকিয়ে পাতিশিয়াল
লিখিস যত বাজে!

সত্যটাকে আড়াল করে
মিথ্যা ধরে আছিস,
ভণ্ড তোদের পতন হবে
কথা মনে রাখিস।

সাইয়িদ রফিকুল হক
২৯-০৩-২০২৩
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৫৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৯/০৩/২০২৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast