www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কষ্টে হাসো

কষ্টে হাসো
সাইয়িদ রফিকুল হক

কষ্ট-বুকে কষ্ট ভুলিস,
কষ্ট নিয়ে সুখে চলিস!
চারিদিকে কত কষ্ট,
কেন করবি মাথা নষ্ট?

বুকের ভিতর কষ্ট থাকে,
আরও কত কষ্ট ডাকে!
সবকিছু তুই ভুলে যারে,
সুখমণিটা আসবে দ্বারে।

কষ্ট ছাড়া হয় না মানুষ,
সুখপাখিটা শুধুই ফানুস।
সুখের ভাবনা যা না ভুলে,
কষ্টে হাসো মুখটি তুলে।


সাইয়িদ রফিকুল হক
২২/০১/২০২৩
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৮৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২২/০১/২০২৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast