www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বিজয়-মিছিল করবো

বিজয়-মিছিল করবো
সাইয়িদ রফিকুল হক

ডিসেম্বরের তারিখ ষোলো,
বিজয়-মিছিল করবো চলো।
রাজাকারদের ধরবো টুঁটি,
বাদ যাবে না চুনোপুঁটি।

দেশের বুকে ভেজাল বেশি,
থাকুক ওদের যতই পেশী,
ধরবো এবার ভীষণ চেপে,
সব রাজাকার উঠবে কেঁপে!

আয় রে তোরা সবাই মিলে,
জাতির ভাগ্য খাচ্ছে গিলে,
এবার ওদের ধরবো কষে,
আর থাকিস না তোরা বসে।

ডিসেম্বরের তারিখ ষোলো,
জয়-বাংলা আজ জোরসে বলো।
রাজাকারদের মারো লাথি,
উঠুক ফুলে সবার ছাতি।


সাইয়িদ রফিকুল হক
১৬-১২-২০২২
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩১০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৬/১২/২০২২

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast