www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

পথ আছে প্রসারিত

পথ আছে প্রসারিত
সাইয়িদ রফিকুল হক

পথ আছে প্রসারিত তুমি যেতে পারো দূরে
গানও গাইতে পারো হৃদয়-দোলানো সুরে।
হারিয়ে গেলে কখনো আসবে না আর ফিরে
বসত করবে জানি, অন্য নদীর তীরে।
প্রেমটা এখন ওই নদীর জলের মতো,
খুব বহমান আর খরস্রোতা যেন শত!
প্রেম ঠাঁই পায় নাকো তাইতে কোনো হৃদয়ে,
সবাই থাকে নীরবে শুধুই ছলনা সয়ে!
পথ আছে প্রসারিত মন ছোটে তাই আশে!
ভগ্ন হৃদয়-মনে প্রেম জমে দূর্বা ঘাসে।

সাইয়িদ রফিকুল হক
১১-১২-২০২২
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৯৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১১/১২/২০২২

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast