www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বস্তাগুলো

বস্তাগুলো
সাইয়িদ রফিকুল হক

বস্তাগুলো হাঁটে এখন
ধর্মকথার ছলে,
বেকুবগুলো যাচ্ছে মারা
এদের পাতা কলে!

আলুর বস্তা, তুলার বস্তা
ধার্মিক এখন সবাই,
বিষপরানে ঢেউ জেগেছে
ধর্মনাশে সদাই।

আরও কতক বস্তা আছে
দেখতে ভালো তারা,
বস্তাগুলো নিজ-গুদামে
নিচ্ছে ভরে কারা?

ধর্ম আগে বুকে ছিল
এখন দেখি হাতে!
লাভের হিসাব যাচ্ছে চলে
ভণ্ডগুলোর পাতে।

কায়দা শিখে ফটকাবাজে
ধর্মপ্রচার করে!
আল্লাহ-নবীর ভয় দেখিয়ে
নিজের ভাণ্ড ভরে।

বস্তাগুলো সস্তা প্রেমে
যাচ্ছে এখন মজে,
মানুষ খুনের বড়াই করে
যাচ্ছে আবার হজে!

নিজের স্বার্থে অর্থপূজা
করছে তারা চরম,
এদের কাণ্ডে সুধীসমাজ
পাচ্ছে ভীষণ শরম।


সাইয়িদ রফিকুল হক
১৩/১১/২০২২
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৭৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৩/১১/২০২২

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast