www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মন ভেঙে যাচ্ছে

মন ভেঙে যাচ্ছে
সাইয়িদ রফিকুল হক

মন ভেঙে যাচ্ছে নদীর মতো
কোথাও জাগে না চর,
এতদিনে বুঝতে পেরেছি খুব
বিশ্বে সবাই পর।
আপন ভেবে কাকে ধরবে টেনে?
সবাই যাবে ফসকে!
কেউ নিভায় না মনের আগুন
সকলে দেয় উস্কে।
শত দুঃখে মন যে ভাঙে শুধু!
কোথাও নেই শান্তি,
নদীর মতো তবু ছুটে চলেছি—
পাই না প্রশান্তি।


সাইয়িদ রফিকুল হক
১২/১১/২০২২
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৭৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১২/১১/২০২২

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast