www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ছদ্মবেশী শত্রু

ছদ্মবেশী শত্রু
সাইয়িদ রফিকুল হক

কোথায় যাবি ছদ্মবেশে?
চিনবে সবাই তোকে,
তোর যে ভয়াল পাপের খবর
জেনে গেছে লোকে।

জোব্বা গায়ে ডিব্বা হাতে
যতই ধরিস ছদ্ম,
দেশের লোকে জানবে শেষে
তোরা পাগল বদ্ধ!

নিজের পাপের খবর ঢাকতে
মুখে বলিস ধর্ম!
বুঝতে পারি ধর্মটা যে
তোদের বাঁচার বর্ম।

একাত্তরে তোরা সবাই
করলি রাজাকারি,
পাপের ফাইল চাপা দিতে
হইলি ধর্মকারী।

কোথায় যাবি ছদ্মবেশী
শত্রু দেশের ভয়াল?
বিনাশ তোদের হবেই হবে
উপরে আছেন দয়াল।


সাইয়িদ রফিকুল হক
০২/১১/২০২২
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৪০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০২/১১/২০২২

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast