www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

টাকা আর সুন্দরী

টাকা আর সুন্দরী

সুন্দরী দেখে না কারও কোনো রূপ
হাসিমুখে গুনে দেখে পকেটের টাকাগুলো!
টাকার বান্ডিল অদ্ভুত শক্তি রাখে সমাজে-রাষ্ট্রে
নীতিকথার কাব্য জুড়ে তাকে কেউ টলাতে পারে না।

টাকাদের, সুন্দরীদের কত যে আদর মাটির পৃথিবীতে,
সবখানে মানুষ হয়ে যায় তার গোলাম!
প্রভুদের সম্মুখে টলে যায় হিমালয় পর্বতও!
তবুও কেউ-কেউ লাথি মারে এদের শরীরে।

সুন্দরীদের ছবি রেখো না বুকে,
পারলে টাকা রাখো তোমার পকেট ভরে,
দেখবে নিমিষে কত সুন্দরী আসবে তোমার বুকে!
জগতে চলছে টাকা আর সুন্দরীদের রমরমা খেলা।

২৩/১০/২০২২
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪২৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৩/১০/২০২২

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast