www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

চোরগুলো আবার জেগে উঠেছে

চোরগুলো আবার জেগে উঠেছে
সাইয়িদ রফিকুল হক

চোরগুলো আবার জেগে উঠেছে,
আবার কী করবে, জনতা ভাবছে!
পাপীদের লজ্জা পালিয়ে গেছে
এখন শুধু তার ছায়া পড়ে আছে!

চোরগুলো আবার জেগে উঠেছে,
ওদের জাতভাই সঙ্গে ক্ষেপেছে।
ওরা সদলবলে লাভে মেতেছে,
ক্ষমতা-ভাগ নিতে খুব লেগেছে।

চোরগুলো আবার জেগে উঠেছে,
পুরান কথাগুলো আবার বলছে।
পিছনের দরজা খুলতে চাচ্ছে,
দেশবিরোধী-সাপ কেমন হাসছে!


সাইয়িদ রফিকুল হক
২৮/০৮/২০২২
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৯৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৮/০৮/২০২২

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast