www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

পুরস্কারে ডুবে গেছ তুমি

পুরস্কারে ডুবে গেছ তুমি
সাইয়িদ রফিকুল হক

পুরস্কারে ডুবে গেছ তুমি,
ভরে গেছে তোমার মনোভূমি!
ফাঁক নেই তো আর কোথাও কোনো,
আরও কিছু ঐ পুরস্কার টাকায় কেনো!
ভাবসাব দেখে মনে হয় না তুমি কবি,
বুকের মধ্যে বেড়ে উঠছে কার কোন্ ছবি!

পুরস্কারে ডুবে গেছ তুমি,
এতকিছু পেলে তুমি কার কোন্ পদচুমি?
মেডেলখানি গলায় বেঁধে হাসো এবার সুখে,
পুরস্কারের হাসিটুকু লেগে থাকুক তোমার মুখে।
শূন্য বক্ষে করুণ চক্ষে চাইবে তুমি ভিক্ষা,
তোমাকে আজ কবি বলার পাইনি কোনো শিক্ষা।

সাইয়িদ রফিকুল হক
১১/০৮/২০২২
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৭৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১১/০৮/২০২২

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast