www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বুকের জ্বালা কমাও

বুকের জ্বালা কমাও
সাইয়িদ রফিকুল হক

বুকের ভিতর এত জ্বলে
দেখলে কারও একটু ভালো!
মনের ভিতর সাপ যে আছে
তাইতে তোমার এত ক্ষোভ।

পাপের হৃদয় গন্ধে ভরা
চায় না কারও একটু ভালো,
এমন ভাবের যারাই আছো
মানুষ হইতে চেষ্টা করো।

পশুও এখন ভদ্র হচ্ছে
মানুষ-নামের তোমরা পশু
আরও ভীষণ পাগল হচ্ছো!
নিজের শান্তি নিজে চাইলে
বুকের জ্বালা কমাও এবার।


সাইয়িদ রফিকুল হক
২৮/০৬/২০২২
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৬৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৮/০৬/২০২২

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast