www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

গন্ধ শোঁকা হয় না

গন্ধ শোঁকা হয় না
সাইয়িদ রফিকুল হক

হুর-গেলমান কখনো আসে না
গরিবের ঘরে, অভাবের সংসারে!
গরিব শুধু তাদের তত্ত্বকথা পড়ে
কিতাবের কতক পৃষ্ঠা থেকে।

যাদের ঘরে আছে টাকার বান্ডিল
আর যাদের গায়ে আছে টাকার গন্ধ
তাদের পায়ের তলায় গড়াগড়ি খায়
দুনিয়ার যত হুর-গেলমান-রূপসী!

দামি পারফিউমের গন্ধ শোঁকা হয় না
অভাবে জর্জরিত কোনো মানুষের!
গন্ধ শোঁকা হয় না হুর-গেলমানের,
ঘামের গন্ধ শুঁকে-শুঁকে তারা খুব ক্লান্ত।

সাইয়িদ রফিকুল হক
১০/০৬/২০২২
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৬৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১০/০৬/২০২২

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast