www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কিছু ফুল তুলেছি

কিছু ফুল তুলেছি
সাইয়িদ রফিকুল হক

কিছু ফুল তুলেছি
কিছু দিয়ে গেঁথেছি মালা
আর কিছু রেখেছি হাতে
তুমি এলে ঘুচাবো মনের জ্বালা।
ফুলে তেমন কোনো গন্ধ নেই,
তুমিও আজ নেই আগের সেই!

ভালোবাসার নামে
খুব বেশি আশায় মত্ত হয়ে
গাঁথতে হয় নাকো কোনও মালা,
চেনা ফুলে বাড়ে যে আরও জ্বালা!
তবু ফুল তুলেছি বড় আশায়,
হৃদয় ভরে যাবে ভালোবাসায়।


সাইয়িদ রফিকুল হক
২৭/০৫/২০২২
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৯২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ৩১/০৫/২০২২

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast