www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ইচ্ছেগুলোর মৃত্যু হলে

ইচ্ছেগুলোর মৃত্যু হলে
সাইয়িদ রফিকুল হক


ইচ্ছেগুলোর মৃত্যু হলে
মরে যায় মানুষ,
অথবা মানুষ বেঁচে থাকে
যুগ-যুগ ধরে শুধু কংকালে।

বুকের ভিতরে স্বপ্ন মরে যায়
ইচ্ছেগুলোর নির্বাসনে,
বিশাল একটা চরে ঢেকে যায়
তখন মানুষের মহার্ঘ মন।

ইচ্ছেগুলোর মৃত্যু হলে
কেউ আর তখন মানুষ থাকে না,
অথবা মানুষের সুরতে তখন সে
কোনো এক পশু হয়ে ঘুরে বেড়ায়।


সাইয়িদ রফিকুল হক
২৪/০৩/২০২২
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৫৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৪/০৩/২০২২

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast