www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কাজ হচ্ছে না

কাজ হচ্ছে না
সাইয়িদ রফিকুল হক

ইচ্ছে করে কত কী যে
করবো সারাদিনে!
কিন্তু দেখি, দিনটা ফুরায়
কোনো কর্ম বিনে।

কাজের মতো কাজটা খুঁজে
যাচ্ছে চলে সময়,
তবু দেখি, কাজ জোটে না
দিনটা শুধু ফুরোয়!

কাজের মতো কোনো কাজ যে
হচ্ছে নাতো কিছুই,
সারাদিন যে ঘুরে বেড়াই
নিয়ে কাজের পিছুই।

ভাবতে-ভাবতে যাচ্ছে মুছে
জীবনখাতার পৃষ্ঠা,
কাজের মতো কাজ হলো না
বাড়বে কবে নিষ্ঠা?


সাইয়িদ রফিকুল হক
০৪/০২/২০২২
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৪৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৪/০২/২০২২

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast