www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কত যে ভালোবাসার কথা বলেছিলে (গান)

কত যে ভালোবাসার কথা বলেছিলে
সাইয়িদ রফিকুল হক

কত যে ভালোবাসার কথা বলেছিলে,
সেসব কথা ভেবে চমকে ওঠে পিলে!
কিছুই রাখোনি তার, শুধুই করেছো প্রতারণা।

জীবনটা আমার হয়েছে শুধু প্রতারণার শিকার,
তবুও বেঁচে আছি হইনি এখনও একটু বিকার!
বুঝেছি এখন ভালোবাসার চেয়ে জীবন অনন্যা।

না-বুঝে নেমে পড়েছিলাম গভীর এক সাগরে,
কিছুই পাইনি সব হারিয়েছি ওই চোখ ডাগরে!
আজ তাই বাঁচার আশায় দুঃখ করি একটু বর্ণনা।

আগে যদি পারতাম বুঝতে তবে কি ডুবি পাঁকে!
তবুও ভালো কত কী শিখলাম জীবনের বাঁকে,
ভালোবাসার মানুষ না-চিনে ভালো বাসতে হয় না।


সাইয়িদ রফিকুল হক
১৯/১২/২০২১
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৬০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৯/১২/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast