www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

তবে কি পৃথিবী একদিন

তবে কি পৃথিবী একদিন
সাইয়িদ রফিকুল হক

কাঁচামাংসের স্বাদ একবার
পেয়েছে যে-সব পশু
তারা কি আর ফিরে আসবে
মানবিক চেতনায়?
তারা কি আর কখনো
গাইতে পারবে ভালোবাসার গান?

পাশবিকতায় নিমজ্জিত হয়ে
কেউ কি জেগে উঠতে পারে
মানবিক মধুর সত্তায়?
ভিতরের কৃত্রিম খোলস ছেড়ে
আপাদমস্তক মানুষ হয়ে
উঠবে কি এইসব দানব?

দানবেরা আজ কাঁচামাংসের স্বাদে
হন্যে হয়ে উঠেছে প্রতিনিয়ত!
তবে কি পৃথিবী একদিন
চলে যাবে এইসব দানবের হাতে?


সাইয়িদ রফিকুল হক
০৪/১২/২০২১
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৭৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৪/১২/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast