www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ভেজাল বেশি

ভেজাল বেশি
সাইয়িদ রফিকুল হক

রাজার ছেলে রাজা হলে
পীরের ছেলে পীর!
সমাজদেহে জন্মাবে না
দেশপ্রেমিকের শির।

ভণ্ড এখন জনে-জনে
সাবধানে তাই সব,
বংশগৌরব ধুলায় মিশে
কর্ম করে রব!

রাজার ছেলে রাজত্বে আর
থাকবে নাকো আজ,
জন্ম যদিচ আস্তাকুঁড়ে
কর্ম দেখায় ঝাঁজ!

সবখানে আজ ভেজাল বেশি
আসল খুঁজে খুন,
মানুষ আছে পোশাকঢাকা
কোথাও নাইরে গুণ!


সাইয়িদ রফিকুল হক
০৩/০৪/২০২১
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৮৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৩/১২/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast