www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বোতল চুঁইয়ে

মাতালের বোতল চুঁইয়ে কবিতা নামে ধরায়,
গাঁজার পুঁটলি হাতে তাই মাতাল উঠে খাঁড়ায়!
ছন্দগুলো তার শিথিল বিবেকও আধমরা,
তবু শুনি ওই মাতালের কবিতা বড়ই কড়া!
ভাবের সাগর শুকিয়েছে শুকনো পাতার মতো,
মাতালগুলো কবিতা লেখে খসখস করে যতো।
মচমচে মাথায় ওদের সাহিত্য খেলা করে!
আদর্শ সাহিত্য রচে গাঁজার পুঁটলি ধরে!
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪২৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৩/১১/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast