www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কবি যদি হতে চাও

কবি যদি হতে চাও
সাইয়িদ রফিকুল হক

কবি যদি হতে চাও
গাঁজার পুরিয়া ধরো হে এখন,
নিজেকে চালাক ভাববে খুবই
পুরো দুনিয়াকে ভাববে মদন!

কবি যদি হতে চাও
গাঁজার পুরিয়া খুব করে খেয়ে
জীবনে শুধুই পাগলামি আর
আঁতলামি নিয়ে থাকবে মুখিয়ে!

কবি যদি হতে চাও
পাকা-পাকা কথা লিখবে হাসিয়া,
তোমার কবিতা কাউকে বুঝতে
দিবে না বন্ধু জনম ভরিয়া!

কবি যদি হতে চাও
এঁটেল মাটির ঢেলা কুড়াইয়া
গাঁথবে তোমার কাব্যশব্দ,
পাঠকসমাজ কিছুই না-বুঝে
হবে একেবারে ভীষণ জব্দ!

কবি যদি হতে চাও
একনিমিষেই হয়ে যাও আজ
চাপাবাজ আর আঁতেল ওয়ান,
ভক্ত মিলবে ভণ্ড-জোয়ান!


সাইয়িদ রফিকুল হক
০৫/১১/২০২১
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৭৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৫/১১/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast