www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মানুষের কান্না শুনেও

মানুষের কান্না শুনেও
সাইয়িদ রফিকুল হক

মানুষের কান্না শুনেও তুমি থাকো নিশ্চুপ!
তোমাকে মানুষ বললে যে সত্য বলবে চুপ।
তুমি মানুষ নও হে জানি, হয়তো কোনো পাগল!
কিংবা তুমি কোনো পাষাণ, আর নয়তো ছাগল,
এখনও খুঁজে বেড়াচ্ছো ঘাস আর তৃণলতা,
মানুষ হলে রুখে দাঁড়াও, ভাঙ সকল জড়তা।
মানুষের কান্না শুনেও থাকবে তুমি নীরব?
কবে মানুষ হয়ে একটু তোমরা হবে সরব?


সাইয়িদ রফিকুল হক
২৯/১০/২০২১
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৭২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৯/১০/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast