www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মুখোশের ছড়াছড়ি

মুখোশের ছড়াছড়ি
সাইয়িদ রফিকুল হক

সাধুবেশে সাধুজন ঘোরে না এখন,
ঘোরতর আসামিরা সুবেশী এখন!
পাতকের হাতে দেখি টাকার পাহাড়,
সাধুজন পায় না যে দু’বেলা আহার!
সবখানে মুখোশের কত ছড়াছড়ি,
গরিবের বেলায়ই শুধু কড়াকড়ি!
টাকার পাহাড় কেটে যারা গড়ে বাড়ি,
তাদের হাতেই আজ ধরা দেয় নারী!
ঘুম ভাঙে না কারও সকলে ব্যস্ত,
কালনাগিনীর হাতে সবই ন্যস্ত।
কে দিবে কার মূল্য? সব রসাতলে,
বাজারদরে মানুষ চলে ছলে-বলে!
মুখোশের দুনিয়ায় কে ভালো-মন্দ?
মানুষ-বিচারে আজ লাগে যে দ্বন্দ্ব।


সাইয়িদ রফিকুল হক
১১/০৯/২০২১
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৫৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১১/০৯/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast