www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আগুন জ্বলছে বুকে

আগুন জ্বলছে বুকে

আগুন লাগলে ছুটে আসে দ্রুত ফায়ার সার্ভিস,
বাহির-আগুন খুব ভালোভাবে নেভানো যায়
বুকের আগুন নিভাবে সাধ্য কারও আছে?
বুকটা জ্বলছে কত শত রোষে!
আগুন থমে না। আগুন কমে না।
মানুষের বুকে যখনই দেখি অমানুষদের পদাঘাত
তখনই বুক কেঁপে ওঠে অনির্বাণ শোকে।
বুকের ভিতরে জ্বলে ওঠে তাই আগুনজ্বালা!
বুকটা জ্বলছে শোকঅগ্নিতে,
আগুন থামে না। আগুন নেভে না।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৫৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৩/০৯/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast