www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

পৃথিবীতে বাঁচতে ইচ্ছে করে

পৃথিবীতে বাঁচতে ইচ্ছে করে
সাইয়িদ রফিকুল হক

পৃথিবীতে এখনও জোছনার আলো আছে
চাঁদ কথা বলে রোজ, অমাবস্যায় শুধু...।
পাখিরা গান গাইছে, বাগানে ফুটছে ফুল,
বাতাসেও দেখি প্রেম! আকাশও হাসে রোজ,
প্রেমের পৃথিবী তাই ভালোবাসে সকলেই।
এখনও আলো আছে, অন্ধকারও আছে,
এখনও আশা আছে, মানুষের সুখ আছে,
অনেকের স্বপ্নও আকাশছোঁওয়া আছে
মানুষের বুকে আজো ভালোবাসার মনও...।
এমন পৃথিবী ছেড়ে যেতে ইচ্ছে করে না,
মনে হয় চিরদিন পড়ে থাকি পৃথিবীতে!
পৃথিবীটা কষ্টের তবু বাঁচার ইচ্ছে।


সাইয়িদ রফিকুল হক
২৯/০৮/২০২১
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪১৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৯/০৮/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast