www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

স্বর্গ নামতে দাও

স্বর্গ নামতে দাও
সাইয়িদ রফিকুল হক

খেতে-খেতে তোমরা এখন খেয়ে ফেলেছো লজ্জাটুকু!
দেখতে-দেখতে পশু হলে চোখের সামনে তোমরা যে!
তোমাদের পাশবিক ক্ষুধা আটকাতে পারবে কে আর?
পশুদের ক্ষুধা কমলেও একটু কমেনি তোমাদের।
জগতে মানুষ আর পশু হঠাৎ যদি এভাবে বাড়ে
তবে ভালোমানুষের ঠাঁই কোথায় হবে একটুখানি?

কেউ ভাবে না মানব-কথা, স্বীয় স্বার্থে মত্ত সবাই,
কাকে ডাকলে কাছে পাবেই? সবাই থাকে দূরের দেশে,
ছোট্ট বুকে ঘর বাঁধবে কার আশাভরসায় তুমি?
লজ্জাখাদকেরা সাহসী! ভিতু শুধু সজ্জনেরাই।
কোথায় যাচ্ছি যে আমরা! কে দেখাবে আমাদের পথ?
অমানবিক স্বার্থডোরে কেঁদে মরে আজ মানবতা!
তোমরা এবার ফিরে এসো লজ্জাশরমের সুপথে,
পৃথিবীতে স্বর্গ আবার নামতে দাও প্রেমের রথে।


সাইয়িদ রফিকুল হক
১৭/০৮/২০২১
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪১৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৭/০৮/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast