www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আগের মতো নেই

আগের মতো নেই
সাইয়িদ রফিকুল হক

আগের মতো নেই দধি-লুচি-ফলার,
আজ খাবারে দেখি ভেজালের কালার!
দেশটা বুঝি আজ পাপীরা খাবে গিলে,
প্রতিরোধ করতে হবে সবাই মিলে।
লুটপাট-কসাই পায় না যেন ছাড়,
সাগরে ফেলে দাও পাপীর দেহ-হাড়।
দল-নামে ভেজাল আছে আজও টিকে!
বন্দি করো জেলে লুটেরা চামচিকে।
ভেজালকারী-নামে আছে যত ছাগল,
এরা যে অমানুষ, ধনলোভী পাগল।
চিরতরে এদের বন্দি করো জেলে,
এদেরকে উড়তে দিয়ো না ডানামেলে।
আগের মতো নেই কোথা একটু সুখ!
চারপাশে এখন দেখি না প্রিয়মুখ।


সাইয়িদ রফিকুল হক
৩১/০৭/২০২১
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪২৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ৩১/০৭/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast