www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

দালালগুলোর মনে কষ্ট

দালালগুলোর মনে কষ্ট
সাইয়িদ রফিকুল হক

গাধাগুলো আগের মতো
পাচ্ছে নাতো মুলো,
তাইতে তারা জাবর কাটে
পিঠে বেঁধে কুলো।

দালালিটাও জুটছে না যে
নেতা তাদের বাইরে,
আদর্শটাও বেচে খাইছে
কিছুই তো আর নাইরে।

অনেক দালাল কবি-নামেও
লেখে এখন ছড়া,
বাইরে এরা ভেজা বিড়াল
ভিতরে যে কড়া!

দালাল-সরকার কায়েম করতে
তদ্বির এদের কত!
গুজব-গজব দেশের ভিতর
ছাড়ছে এরা শত।

এই দালালদের বাড়িঘর
সবই আমরা চিনি,
বুকের মধ্যে আছে এদের
পাকিস্তান যে মিনি!

দালালগুলো চিনতে হবে
ধরতে হবে লেজ,
বাঘের ভয়ে দেখবে তখন
কমবে এদের তেজ।

দালালগুলোর কষ্ট মনে
বুকে ভীষণ ব্যথা,
তাইতো দেখি লেখাজোখায়
ঠিক থাকে না মাথা।

স্বাধীন দেশে ঘাপটিমেরে
আছে কত দালাল,
আর কতকাল থাকবে এমন
দেশবিরোধী আলাল?


সাইয়িদ রফিকুল হক
১৫/০৭/২০২১
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪০৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৫/০৭/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast