www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আত্মসমালোচনা

আত্মসমালোচনা
সাইয়িদ রফিকুল হক

মন্দ কাউকে বোলো নাকো
মন্দ তুমি নিজে,
এমন কথা ভাবতে গেলে
কষ্ট লাগে কী যে!

তবুও তোমায় ভাবতে হবে
নিজের ভুলে সর্বনাশ,
ধৈর্যধ্যানে মুক্তি মেলে
রাখবে সঠিক বিশ্বাস।

কাউকে আঘাত করে কেহ
হয় না কিন্তু বড়ো,
তবুও আমরা আঘাত করে
লোকও করি জড়ো।

ভুলের পথে যাত্রা করে
হয় না সফল ভ্রমণ,
শাস্ত্রকথা ঘেঁটে দেখো
হবে সবই স্মরণ।

আত্মদোষের হিসাব করো
মিলবে সঠিক জবাব,
সত্য হলে বদলে ফেলো
আজই তোমার স্বভাব।


সাইয়িদ রফিকুল হক
১৪/০৭/২০২১
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪২০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৪/০৭/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast