www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

গুজবকারীরা

গুজবকারীরা
সাইয়িদ রফিকুল হক

গুজবকারী নগ্নবেশে
আবার দেখি মাঠে,
ভাঙা রেকর্ড বাজাইছে যে
বাংলা-মায়ের হাটে।

দেশ-জনতার দেখলে বিপদ
এদের বাড়ে রোগ,
এরা সবাই বর্ণচোরা
পরের টাকায় ভোগ।

ধর্ম এদের মুখের বুলি
মিথ্যা এদের পুঁজি,
এই পাপীরা দেশের শত্রু
আমরা কি তা বুঝি?

গুজবকারী দেখামাত্রই
চালাও তোমার ঝাঁড়ু,
এরা হলো বিষোদগারের
নষ্ট পার্টি হারু!

দেশের শত্রু হোক না যেই
ছাড়বে না যে তাকে,
আমরা সবাই দিবো সাড়া
দেশমাতারই ডাকে।


সাইয়িদ রফিকুল হক
০৯/০৭/২০২১
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৮৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১১/০৭/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast