www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

তোমরা যারা বেশি বোঝো

তোমরা যারা বেশি বোঝো
সাইয়িদ রফিকুল হক

লকডাউনে লাভ কী হবে
বোঝার আগেই দিচ্ছো কেন লাফ?
ভুল করিলে মাশুল দিয়েও
পাবে নাকো মাফ।

তোমরা যারা বেশি বোঝো
একটু থাকো বাইরে,
মুখটা যদি চুলকায় বেশি
তেঁতুল খেয়ে বসে থেকো ঘরে।

দেশের ক্ষতি করার জন্য
আছে কত আঁতেল!
নামের আগে কত ডিগ্রি
আসলে যে কাতেল।

মূর্খগুলো লাফায় বেশি
পরের টাকায় হাসে,
আস্তে কথা বলতে গিয়েও
একটু বেশি কাশে!

ফেসবুকটা মূর্খগুলোর
বিরাট আমলনামা,
সকাল-বিকাল তাতেই বসে
ধরছে কত ধামা!

তোমার বুকের জ্বালা বুঝি
আরও বুঝি মন,
হেফাজতের দোজখখানায়
ঢালছো কত ধন!

টিকা নিলে তোমার গায়ে
বাড়ে নাকি জ্বালা!
এখন দেখি, সবার আগে
দিচ্ছো লাইন কালা।

তোমরা যারা বেশি বোঝো
একটু থাকো চুপ,
নিজের ক্ষতি করে তোমরা
পরের জন্য খুঁড়ছো কেন কূপ?

লকডাউনে লাভ কী হবে
বুঝবে কাজের পরে,
বুঝবে নাতো বুদ্ধি রেখে
পরের রশি ধরে।


সাইয়িদ রফিকুল হক
০২/০৬/২০২১
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪০০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০২/০৭/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast