www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ঠাডার ভয়ে

ঠাডার ভয়ে
সাইয়িদ রফিকুল হক

ঠাডার ভয়ে ঘর থেকে যে
বের হয় না কফিল,
বজ্রপাতের ভীষণ শঙ্কায়
ঘরে দিছে খিল!
মেঘের আওয়াজ শুনতে পেলে
যায় না সে যে বাইরে,
মনে পড়ে সাবধানের তো
মারটা কোনো নাইরে!
এই তো সেদিন ঠাডা পড়ে
মরলো তাহার দোস্ত,
হাট থেকে সে ফিরছিল যে
হাতে ছিল গোশত।
সেই থেকে যে কফিল খুনকার
যাচ্ছে না আর বাইরে,
মেঘের ডাকে দৌড়ের বেগে
ঢুকছে এখন ঘরে!


সাইয়িদ রফিকুল হক
০৫/০৬/২০২১
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪০৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৫/০৬/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast