www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কিছুই রবে না বন্ধু

কিছুই রবে না বন্ধু
সাইয়িদ রফিকুল হক

কিছুই রবে না বন্ধু
সবই যাবে ভেসে,
হাসিটুকু রবে শুধু মনে
কথা বলো তাই হেসে।
বুকের ভিতরে জমানো হিংসা
খাবে তোমাকে কুরে-কুরে,
ভালোবাসা ছেড়ে হিংসা-বীজ বুনে
মানুষ-থেকে কেন রবে দূরে?
কিছুই রবে না বন্ধু
মরণের পরে,
হাসিটুকু তাই সযত্নে চির
রেখো তোমার হৃদয়ঘরে।


সাইয়িদ রফিকুল হক
০৬/০৫/২০২১
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৫৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৬/০৫/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast