www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আল্লাহ-রসুল ভুলে ওরা

আল্লাহ-রসুল ভুলে ওরা
সাইয়িদ রফিকুল হক

আল্লাহ-রসুল ভুলে তোরা
ধরলি দেখি শয়তানেরই রশি,
তোদের হাতে যাচ্ছে ডুবে
আজকে আমার ইসলামেরই শশী।
ভণ্ডগুলো গায়ের জোরে
বলছে বেশি ধর্মকথা,
টাকার গন্ধে অনেকেরই
বিগড়ে গেছে গরম মাথা!
যুগজামানায় ভণ্ড এখন
নিজকে বলে আলেম!
এরা যদি আলেম হয় রে
বলবো কাকে জালেম?
পাপীর হাতে ধর্মগ্রন্থ
খাচ্ছে সদাই লুটোপুটি,
রাতারাতি হচ্ছে এখন ধর্মনেতা
লেবাসখানার জোরে অনেক চুনোপুঁটি!


সাইয়িদ রফিকুল হক
২৬/০৪/২০২১
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫১৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৬/০৪/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast