www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ভালোবাসা সস্তা

ভালোবাসা সস্তা
সাইয়িদ রফিকুল হক

ভালোবাসা সস্তা এখন
বিক্রি হচ্ছে কেজি-দরে,
টাকার কুমির কিনে নিচ্ছে
ইচ্ছেমতো দু’হাত ভরে!

ভালোবাসার বাজারে আজ
ঢুকেছে সেই দস্যু সকল,
এদের বুদ্ধি যাইতাই হোক না
আছে টাকার বড় বল।

জগতজুড়ে চলছে এখন
টাকাপয়সার বিরাট খেলা,
টাকার গন্ধে জমে ওঠে
কতরকম রূপের মেলা!

ভালোবাসা সস্তা এখন
বিক্রি হচ্ছে নগদ-দামে,
টাকার গন্ধ তাইতে দেখি
লেগে আছে কারও চামে!


সাইয়িদ রফিকুল হক
১২/০৪/২০২১
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪০২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১২/০৪/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast