www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মায়ের আঁচল

মায়ের আঁচল
সাইয়িদ রফিকুল হক

আঁচলখানি ছিল শত ছিন্ন
তবু কি ভালোলাগার!
শালচাদরে মন ভরে না
মন খোঁজে সেই আঁচল!
পবিত্র অঞ্চলে ভরে উঠতো মন!
আজও শত ব্যস্ততায় মনে পড়ে
মায়ের সেই আঁচলখানি!
সেখানে আজও মিশে আছে
অকৃত্রিম দরদ আর ভালোবাসা।
কত বিরস সন্ধ্যায় বসে থাকি
মায়ের আঁচলের একটু স্পর্শের জন্য!
কিন্তু কোথাও মেলে না সেই মধুর পরশ।


সাইয়িদ রফিকুল হক
১০/০৪/২০২১
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৭১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১০/০৪/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast