www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ছোট্ট একটা প্রশ্ন

ছোট্ট একটা প্রশ্ন

দুধ বেচে যারা মদ খায়
আর মদ বেচে যারা দুধ খায়
তারা কি পারে ভিন্ন হতে?

যারা মিথ্যা বলে ব্যবসায়
আর যারা মিথ্যা বলে রাজনীতিতে
তাদের নীতিতে আছে কোনো পার্থক্য?

যারা শিক্ষক হন জাতিগঠনের কাজে
তাদের কেউ-কেউ জড়ান কোচিংবাণিজ্যে
তাদেরকে কি আর শিক্ষক বলা যায়?

ধর্মের নামে যারা বলে প্রকাশ্যে-অপ্রকাশ্যে মিথ্যা
আর যারা ধর্মপালন করেও সত্যগোপন করে চিরদিন
তাদের মধ্যে কোনো পার্থক্য কি খুঁজে পাওয়া যায় কখনো?
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৫৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৩/০১/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast