www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

নিয়তি

নিয়তি
সাইয়িদ রফিকুল হক

কত যে ফোটে মনে ফুল,
দিনের শেষে ভেবে দেখি
সবই ছিল ভুল!
কোনো ফুলে হয় না গাঁথা মালা,
দিনে-দিনে বাড়ে শুধু জ্বালা।
বুকের ব্যথা কেউ দেখে না চোখে,
নির্ঘুম রাতে একলা জাগি গভীর শোকে!

এত যে কষ্ট তবুও মনে ফোটে ফুল,
এক রাতে তাই সাদা হয় খুব
মাথার ঘনকালো চুল!
বুকের ব্যথা বংশবৃদ্ধি করে চলে,
অনেক দুঃখে বুক ভেসে যায় জলে!
তবুও তো কেউ বাড়ায় নাকো হাত,
দিনে-দিনে দীর্ঘ হয় কষ্টের রাত।


সাইয়িদ রফিকুল হক
২৪/১২/২০২০
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৩১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৪/১২/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast