www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ধর্মজুজুর ভয়

ধর্মজুজুর ভয়
সাইয়িদ রফিকুল হক

ধর্মজুজুর ভয় দেখায়ে
খাচ্ছো সবই গিলে,
ধর্মব্যবসা চালাচ্ছো যে
তোমরা সবাই মিলে!

নিজের পাপের হিসাব রেখে
বলছো কাকে পাপী?
তোমরা হলে যুগজামানার
সবচে বড় সাপই।

নিজের পাপের হিসাব করো
আমলনামা খুলে,
আল্লাহ মহান কোনোকিছুই
যাবেন নাতো ভুলে!

মানুষজনকে ধোঁকা দিয়ে
ভাবছো তুমি রাজা!
একটু তোমার জানা আছে
মিথ্যা বলার সাজা?

ধর্মকথা বলতে গিয়ে
বলছো কেন মনগড়া?
আখেরাতে তোমরা সবাই
খাবে ভীষণ ধরা।


সাইয়িদ রফিকুল হক
১৪/১২/২০২০
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৪৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৪/১২/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast