www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ভুলসাগরে থেকো নাকো

ভুলসাগরে থেকো নাকো
সাইয়িদ রফিকুল হক

মনটি তোমার মৃত হলেও মুখে দেখি হাসি!
ভুলসাগরে বসত করে মানুষ তুমি বাসি।
বুকের ভিতর কত সুন্দর ছিল তোমার জমি!
ভুলের আবাদ করে তুমি পাপকে করছো নমি।

জীবনটা যে ছোট্ট অতি আছে তোমার মনে?
একজীবনে সুখ পাবে না অনেক বেশি ধনে!
মনটা তোমার শান্ত করো, বিবেক একটু জাগাও,
মনজমিতে ভালো বৃক্ষ এবার থেকে লাগাও।

ভুলসাগরে থেকো নাকো বন্ধু-স্বজন-সুধী,
আর থেকো না গাফেল হয়ে চক্ষু তোমার মুদি।
মানুষ যদি চাও রে হতে হাঁটো সরল পথে,
একনিমিষে পৌঁছে যাবে স্বর্গচূড়ার রথে।

সাইয়িদ রফিকুল হক
২৬/১১/২০২০
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৩১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৬/১১/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast