www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আমার চোখে জল ছিল না

আমার চোখে জল ছিল না
সাইয়িদ রফিকুল হক


আমার চোখে জল ছিল না
ছিল অনেক মায়া,
তবুও দেখি তোমার মনে
পড়লো যে কার ছায়া!

নিজের ভুলে ঠেললে পায়ে
আসল ফুলের মালা,
সময় হলে দেইখো বন্ধু
বাড়বে বুকের জ্বালা!

নিজের ভালো সবাই বোঝে
তবুও তুমি উদাস,
অহংকারে ভুল করিয়া
করলে কাকে বিশ্বাস?

মানুষ চিনতে বুদ্ধি লাগে
আর যে লাগে মন,
জাহান্নামে টানবে তোমায়
অধিক পাপের ধন!

আমার চোখের জল দেখিয়া
হাসলে তুমি সুখে,
আষাঢ়-মাসের মেঘ জমিবে
কুটিল তোমার মুখে।


সাইয়িদ রফিকুল হক
২৫/১১/২০২০
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৪৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৫/১১/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast