www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

জীবনরহস্য

জীবনরহস্য
সাইয়িদ রফিকুল হক

পদ্মপাতায় জল ছিল না
জল ছিল যে চোখে,
জল শুকিয়ে শেষ হয়েছে
তার যে অধিক শোকে।

তোমরা যারা কষ্ট পেলে
কেঁদে ভাসাও বুক!
কিন্তু দেখি লোকসমাজে
হাসে তোমার মুখ।

ভণ্ডামিটা ভালোই জানো
খাচ্ছো এরই গুণে,
বিষ মিশিয়ে দিচ্ছো আবার
পালনকর্তার নুনে!

তোমরা কাঁদো, তোমরা হাসো
বুঝি নাতো বৎস,
কেউবা দেখি ডুবে থাকে
গভীরজলের মৎস!

মানবজাতির জীবনজুড়ে
রহস্য যে কত!
কূলকিনারা পাই না খুঁজে
চেষ্টা করেও শত।


সাইয়িদ রফিকুল হক
২৪/১১/২০২০
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৭০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৪/১১/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast