www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

চোরের বাবা

চোরের বাবা
সাইয়িদ রফিকুল হক

আঙ্গুল তুলে কারে বলো চোর?
তোমার নামে দেখি কত শোর!
তুমি হলে চোরের বাবা, ভণ্ডসাধু,
ধর্মলেবাসে দেখাও শুধু জাদু!
পাঁকে ডুবে খাচ্ছো নিজে কাদা,
বুঝতে তবুও পারো নাকো হাঁদা!
চোরের বাবা বলছে কথা জোরে,
ভয় পেয়ো না এমন পাপীর শোরে।
গায়ের জোরে কেউ হবে না মানী,
ভণ্ডগুলো লোকদেখানো ধ্যানী!
চোরের বাবা যতই দেখাক ভেল্কি,
আসলে সে অবতার যে কল্কি!


সাইয়িদ রফিকুল হক
১৫/১০/২০২০
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৬৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৫/১০/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast