www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

উল্টাপাল্টা—৫

উল্টাপাল্টা—৫
সাইয়িদ রফিকুল হক

পাপ না করেও ছমির আলী
যাচ্ছে এখন জাহান্নামে!
আর পাপীরা টাকার জোরে
আছে ভীষণ আরামে।

বেহেশতোটা ধনী লোকের
গরিব পাবে শাস্তি,
তাইতে দেখি টাকার কুমির
করছে কত মাস্তি!

গরিব মানুষ সবার শত্রু
কেউ চায় না তারে,
সকল কাজে সারাদিনে
সেইতো শুধু হারে!

গরিব মানুষ নরকপুরে
থাকবে চির ডুবে,
তার ভাগ্যের সূর্যখানা
ওঠে নাতো পুবে!

মিথ্যা আশায় দিন গুণিয়া
কাঁদছে এখন ছমির,
পাপীর হাতেই যাচ্ছে কাটা
বিনা দোষীর শির!


সাইয়িদ রফিকুল হক
২৯/০৯/২০২০
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৪১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৯/০৯/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast