www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

উল্টাপাল্টা—৪

উল্টাপাল্টা—৪
সাইয়িদ রফিকুল হক


রামছাগলের অনেক টাকা
ব্যবসা আরও ভালো,
এরাই এখন চোর-সমাজে
দুই নয়নের আলো!

সিঁধেল চোরের নাতিগুলো
হচ্ছে বড় নেতা!
এদের আবার পয়সাওয়ালা
আছে কত ক্রেতা।

গতরখাটা কামলাগুলো
মরছে খেটে রোজ,
নিমকহারাম ধনীগুলো
নেয় না তবুও খোঁজ!

ভালোবাসার আকাশটা যে
যাচ্ছে ঢেকে মেঘে,
তবুও দেখি কেউ আসে না
দারুণ উল্কাবেগে!

ঘুষের টাকায় বাড়ি-গাড়ি
করছে কত নবাব,
কিন্তু দেখি ভিক্ষুকেরই
মতো এদের স্বভাব!

ভদ্রলোকে আছে বেঁচে
কেউ বলে না কিছু,
ভালো কথা বললে তুমি
কেউ নেবে না পিছু।



সাইয়িদ রফিকুল হক
২৫/০৯/২০২০
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৬১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৫/০৯/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast