www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ঘুম আসে শুধু

ঘুম আসে শুধু
সাইয়িদ রফিকুল হক

ঘুম আসে শুধু
ক্লান্তিতে চোখ জড়িয়ে আসে,
তবু মন বলে জেগে থাকো!

রাত জেগে আছি
মন ভরে নাকো নতুন সুখে,
শুধু ক্লান্তি আজ ঘোরে চারিপাশে!

বুজে আসে চোখ
মন তবু জেগে ভাবে যেন কী!
কোথাও মেলে না একটু শান্তি!

ঘুম আসে শুধু
মনও পারে না রাত্রি জাগতে,
বুকের ব্যথায় সবকিছু শেষ!


সাইয়িদ রফিকুল হক
০৪/০৯/২০২০
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৫৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৫/০৯/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast