www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

জ্ঞানসাগরের মধু

জ্ঞানসাগরের মধু
সাইয়িদ রফিকুল হক

শরীরটাকে হৃষ্টপুষ্ট
করছো কেন শুধু!
আত্মা তোমার চায় না খেতে
জ্ঞানসাগরের মধু?

বিশ্বজুড়ে চোখের সামনে
আছে কতকিছু,
শিশুর মতো তুমি কেন
ছুটবে সবার পিছু?

ইচ্ছে হলেই সময়গুলো
ফেলবে কেন জলে?
জ্ঞানসাগরের মধু খেতে
এসো তুমি চলে।

একটা বইয়ে জীবন কাটে
কেমন মানুষ তুমি!
জীবন কাটাও সরল মনে
জ্ঞানীর পদচুমি।


সাইয়িদ রফিকুল হক
০৪/০৯/২০২০
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫০২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৪/০৯/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast