www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

খুব সুন্দর করে মিথ্যা বলা

খুব সুন্দর করে মিথ্যা বলা
সাইয়িদ রফিকুল হক

সত্যকে কেউ ধরতে চায় না,
সত্যের নাই কোনো পাখা,
সবাই শুধু মিথ্যা খোঁজে আর মিথ্যা ধরে
কারণ মিথ্যার আছে বিরাট পাখা।
মানুষ শুধু নিজের লাভে উড়তে চায়,
তার জীবনের প্রধানতম স্বপ্ন হলো
মিথ্যার পাখা ধরে সর্বত্র উড়ে বেড়ানো।
সত্য এখন নির্বাসনে যাচ্ছে চলে,
তবে এ নিয়ে মাথাব্যথা নাই কারও!
সবার শখের বিষয় হলো খুব সুন্দর করে
নিজের স্বার্থে অবিরাম মিথ্যা বলা।
মনুষ্যাকৃতির অনেক জীবই এখন
সমাজে-রাষ্ট্রে খুব সুন্দর করে মিথ্যা বলছে!
মিথ্যা বলাও নাকি এখন শৈল্পিক বিষয়!


সাইয়িদ রফিকুল হক
৩০/০৮/২০২০
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৮৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ৩০/০৮/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast