www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

এই পৃথিবী তোমার

এই পৃথিবী তোমার
সাইয়িদ রফিকুল হক

হাত দুটো মুঠো কর দেখবে হাতে চাঁদ,
বুকে যদি বল থাকে দেখবে তোমার
চারিপাশে সূর্য ঘোরে!
কর্মে তুমি দৃঢ় হও সবই পাবে হাতে,
মিথ্যাবিশ্বাসের তালে পদদলিত হয়ো না,
আর ভাগ্যগণনায় হয়ো নাকো উন্মাদ।

চেষ্টাগুণে পাবে তুমি খুব বেশি সফলতা,
মিথ্যাবিশ্বাসে হয়ো না কখনো উত্তেজিত
কিংবা আবেগতাড়িত!
কর্মময় পৃথিবীতে অসার মিথ্যাগালগল্প।
ছেড়ে দাও অন্ধধ্যান আর যতসব কিচ্ছা,
নিজভাগ্য নিজে গড়ো—এই পৃথিবী তোমার।


সাইয়িদ রফিকুল হক
২৫/০৮/২০২০
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৯১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৫/০৮/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast