www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সবই এখন বিফলে

সবই এখন বিফলে
সাইয়িদ রফিকুল হক

চোখের কাজল ভেসে গেল জলে,
এতোদিনের ভালোবাসা
সবই যে এখন বিফলে!
এই হৃদয়ের রঙিন স্বপ্ন মুছে গেল
হঠাৎ কেমন করে!
কেউ তো এখন পুষ্পাঞ্জলি দেয় নাকো আর
ভালোবাসার দু’হাত ভরে।
সন্দেহ আর অবিশ্বাসের ঢল
নিষ্ঠুর হাতে সবই দিলো ভাসিয়ে,
স্বার্থলোভের মালাখানি ছিঁড়ে গেল
একনিমিষে সারাবিশ্বের লোকহাসিয়ে!


সাইয়িদ রফিকুল হক
১৭/০৮/২০২০
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৪৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৭/০৮/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast