www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

হে যুবক—২

হে যুবক—২
সাইয়িদ রফিকুল হক

কামনার কথা ভুলে যাও যুবক,
জেগে ওঠো তুমি মানুষ হয়ে।
তোমার হৃদয়ে লেখ বাংলাদেশ,
ঘুরে দাঁড়াও হে, শুধু দেশের জন্য।
আর কতকাল পড়ে-পড়ে মরবে?
আর কতকাল থাকবে বদ্ধ হয়ে?
যুদ্ধ কর তুমি এবার দেশের জন্য।
কামনাআগুনে পুড়ে-পুড়ে তুমি
নিঃশেষ হয়ো না। জেগে ওঠো এবার,
ঘুম ভেঙে সব জাগো সিংহনাদে।
তোমরা আবার সেই মানুষ হলে
আগের মতোই জাগবে বাংলাদেশ।


সাইয়িদ রফিকুল হক
১০/০৮/২০২০
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৫৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১০/০৮/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast